নৌমন্ত্রী কুয়ালালামপুরের ইনল্যান্ড কন্টেইনার ডিপো (আইসিডি), জোহর বাহরুতে তেনজুং পেলাপাস বন্দর ও টিইউএএস দ্বিতীয় লিংক চেকপয়েন্ট, সিঙ্গাপুর বন্দর, আইসিডি ও উডল্যান্ড চেকপয়েন্ট পরিদর্শন করবেন।
প্রতিনিধিদলের সদস্যরা হলেন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ খালেদ ইকবাল, বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান তপন কুমার চক্রবর্তী, নৌমন্ত্রীর একান্ত সচিব এমএম তারিকুল ইসলাম, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য কমডোর শাহীন রহমান এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চিফ পারসোনেল অফিসার মো. নাসিরউদ্দিন।
আরও পড়তে পারেন: হিড়িক পড়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতা ও প্রার্থীহীনতার
শাজাহান খান সিঙ্গাপুরে নিজের শারীরিক চেক-আপ করাবেন বলেও মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। তিনি ২১ মে দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।
/এসআই/এমএনএইচ/