সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৫ টাকার নোটকে ব্যাংক নোটের পরিবর্তে কারেন্সি নোটে রূপান্তরে মহামান্য রাষ্ট্রপতি ২০১৫ সালের ২১ নভেম্বর সম্মতি দেন। নতুন নোটের সামনে প্রতিকৃতি, জাতীয় স্মৃতিসৌধ ও অপর পাশে নওগাঁর কুসুম্বা মসজিদের ছবি থাকবে। নতুন নোটের দুপাশেই উপরিভাগে ‘বাংলাদেশ ব্যাংক’ এর বদলে ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ’ লেখা থাকবে। এছাড়া বাংলাদেশ ব্যাংকের মনোগ্রামের পরিবর্তে বাংলাদেশের জাতীয় প্রতীক থাকবে।
/এসআই/এপিএইচ/