এ সময় তিনি অনুষ্ঠানে শিক্ষার্থীদের মেধার বিকাশ এবং তাদের সৃজনশীলতায় অনুপ্রেরণা দেওয়ায় সমিতির ছাত্র বৃত্তি কর্মসূচির প্রশংসা করেন।
বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং হলে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ডেপুটি গভর্নর আবু হেনা মোহাম্মদ রাজী হাসান, এস কে সুর চৌধুরী, সমবায় অধিদফতরের নিবন্ধক ও মহাপরিচালক মো. মফিজুল ইসলাম।
এ সময় সমিতির সম্পাদক মো. রজব আলী বলেন, ২০০৮ সাল থেকে সমিতির উদ্যোগে চালু হয় আলাউদ্দিন মেধা ছাত্র বৃত্তি। এরপর থেকে এ পর্যন্ত মোট ২ হাজার ৯শ’ জন শিক্ষার্থীকে এ বৃত্তি দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে ২০১৫ সালে অনুষ্ঠিত প্রাথমিক, জুনিয়র, এসএসসি ও এইচএসসি পাস করা ৫৬০ জন শিক্ষার্থীকে বৃত্তি ও সনদ প্রদান করা হয়।
/জিএম/এসএনএইচ/