‘করবান্ধব পরিবেশ সৃষ্টি করলে বেশি রাজস্ব আসবে’






ঢাকা ট্যাকসেস বার অ্যাসোসিয়েশন২০১৬-১৭ অর্থ বছরের বাজেট উচ্চাভিলাসী হলেও সরকার যদি করবান্ধব পরিবেশ সৃষ্টি করতে পারে তাহলে গত অর্থ বছরের চেয়েও বেশি রাজস্ব আদায় করা সম্ভব হবে। ঢাকা ট্যাকসেস বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট মো. আব্বাস উদ্দিন।
সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ঢাকা ট্যাকসেস বার অ্যাসোসিয়েশন আয়োজিত ‘জাতীয় বাজেট পরবর্তী অর্থ আইন ২০১৬-১৭’ এর ওপর এক সংবাদ সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মো. আব্বাস উদ্দিন বলেন, অর্থমন্ত্রী নিজেই বলেছেন ২০১৬-১৭ অর্থ বছরের বাজেট উচ্চভিলাসী। উনার কথার সঙ্গে একমত হয়ে আমাদেরও বলতে হয়, এই বাজেট বাস্তবায়ন করা সরকারের পক্ষে সম্ভব নয়। এছাড়া নতুন কোম্পানির অপ্রদর্শিত আয় দিয়ে শিল্প-কারখানা স্থাপন ‍এবং সহজ শর্তে ট্যাক্স হলিডে প্রদান করলে বিনিয়োগকারীরা বিনিয়োগে উৎসাহিত হবেন বলেও মন্তব্য করেন তিনি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সরদার আকিল আহম্মেদ ফারুকী। এ সময় প্রস্তাবিত বাজেটকে বাস্তবায়ন করতে ঢাকা ট্যাকসেস বার অ্যাসোসিয়েশন বিভিন্ন ট্যাক্স আইনের পরিবর্তন ও সংশোধনসহ হাঁস, মুরগি, পশুপালন, দুগ্ধ খামার করমুক্ত রাখা ও শিল্প কারখানা স্থাপনে সহজ শর্তে ট্যাক্স হলিডে প্রদানসহ ১৬টি সুপারিশ করে।
উল্লেখ্য, সরকার ২০১৬-১৭ বাজেটে তিন লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ করেন। এবার আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে দুই লাখ ৪২ হাজার ৭৫২ কোটি টাকা। যার মধ্যে আয়কর খাতে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭৩ হাজার ৩০০ কোটি টাকা।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন-ঢাকা ট্যাকসেস বার অ্যাসোসিয়েশন কাযনির্বাহী কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ, সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জহুরুল ইসলাম, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট জাফরুল হাসান অপু, লাইব্রেরি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদ প্রমুখ।

আরও পড়ুন- 

৩৪ জঙ্গিসহ গ্রেফতার ৩২৪৫

জাপার কোনও রাজনীতি নেই


/এসআইএস/এফএস/