মায়াসির ও ব্র্যাক ব্যাংকের মধ্যে চুক্তি সইফ্যাশন হাউজ ‘মায়াসির’ থেকে শপিং করলে ব্র্যাক ব্যাংক গ্রহকরা ২০ শতাংশ ছাড় পাবেন। সম্প্রতি এ বিষয়ে প্রতিষ্ঠান দু’টির মধ্যে এক চুক্তি সই হয়েছে। ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর. এফ. হোসেন এবং মায়াসির-এর স্বত্তাধিকারী ও ফ্যাশন ডিজাইন কাউন্সিল অফ বাংলাদেশের প্রেসিডেন্ট মাহীন খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
ব্র্যাক ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
চুক্তি অনুযায়ী ব্র্যাক ব্যাংকের সিগনেচার ও প্ল্যাটিনাম কার্ডের গ্রাহকগণ মায়াসির সকল আউটলেটে ২০ শতাংশ ছাড় পাবেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন- ব্যাংকের রিটেইল ব্যাংকিং বিভাগের ভারপ্রাপ্ত প্রধান আবেদুর রহমান শিকদার, কমিউনিকেশন এবং সার্ভিস কোয়ালিটি বিভাগের প্রধান জারা জাবীন মাহবুব, কর্পোরেট শাখার প্রধান শেখ মোহাম্মদ আশফাক প্রমুখ।
/এসএনএইচ/