রাজশাহীতে সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের বৃত্তি দিল ইসলামী ব্যাংক

সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের মাঝে ইসলামী ব্যাংকের বৃত্তি প্রদানরাজশাহীতে সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করেছে বেসরকারি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। গত সোমবার রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ অডিটোরিয়ামে ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুস্তাফা আনোয়ার শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ করেন।

ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট নজরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ ব্যাংক রাজশাহীর ডেপুটি জেনারেল ম্যানেজার মীর আফজালুর রশীদ চৌধুরী, ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও কোম্পানি সচিব আবু রেজা মো. ইয়াহহিয়া, রাজশাহী জোন প্রধান মো. ফাইজুল কবীর, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এফ এম এ এইচ ত্বাকী, ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম প্রমুখ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানে মোট ২০৬ জন সুবিধা বঞ্চিত মেধাবী ছাত্র-ছাত্রীকে বৃত্তি প্রদান করা হয়।

/এসএনএইচ/