ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট নজরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানে মোট ৩২০ জন সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীকে এ বৃত্তি দেওয়া হয়।
ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও রংপুর জোনপ্রধান মো. শহীদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- রংপুর কারমাইকেল কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. নুরুন্নবী চৌধুরী, বিশিষ্ট চিকিৎসক ও সনিক প্রাইম গ্রুপের নির্বাহী পরিচালক প্রফেসর ডা. মো. আক্কাস আলী সরকার, প্রাইম মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. মো. নূর ইসলাম, উপাধ্যক্ষ প্রফেসর ডা. কিউবিও ফজলুল বাকী, বাংলাদেশ ব্যাংক, রংপুর-এর উপ-মহাব্যবস্থাপক জয়ন্ত বণিক ও ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আবু রেজা মো. ইয়াহহিয়া প্রমুখ।
/এসএনএইচ/