কুয়েটের ৬০ কোটি ৮০ লাখ টাকার বাজেট অনুমোদন

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২০১৬-১৭ অর্থবছরের জন্য ৬০ কোটি ৮০ লাখ টাকার বাজেট অনুমোদন করা হয়েছে। রবিবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় (৫৩ তম বিশেষ সভা) এ অনুমোদন দেওয়া হয়।
গত ১৪ মার্চ অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের অর্থ কমিটির ৩৩তম সভার সুপারিশ রবিবার সিন্ডিকেট সভায় উপস্থাপন করা হয়। সভায় ২০১৬-১৭ অর্থবছরের বাজেট এবং ২০১৫-১৬ অর্থবছরের জন্য ৪৫ কোটি ৯৫ লাখ টাকার সংশোধিত বাজেট অনুমোদিত হয়।
অারও পড়তে পারেন:  দুর্যোগে ৬ বছরে ক্ষতি সাড়ে ১৮ হাজার কোটি টাকা: পরিকল্পনামন্ত্রী

সভায় সভাপতিত্ব  করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ও সিন্ডিকেট সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর।
২০১৬-১৭ অর্থবছরের মূল বাজেট ৬০ কোটি ৮০ লাখ টাকার মধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের মাধ্যমে সরকারি অনুদানের সম্ভাব্য পরিমাণ ৫৭ কোটি ৩৮ লাখ টাকা, নিজস্ব সূত্র হতে আয় ৩ কোটি ৪২ লাখ টাকা।
বরাদ্দের মধ্যে বেতন-ভাতাদি খাতে ৩৭ কোটি ৭৫ লাখ টাকা, পেনশন খাতে ৯ কোটি টাকা, সাধারণ আনুষঙ্গিক খাতে ৬ কোটি ৭০ লাখ টাকা, শিক্ষা আনুষঙ্গিক খাতে ৪ কোটি ৬৫ লাখ টাকা, মেরামত ও সংরক্ষণ খাতে ১ কোটি ৩০ লাখ টাকা এবং মূলধন মঞ্জুরি খাতে ১ কোটি ৪০ লাখ টাকা।
সিন্ডিকেট সভায় ২০১৫-১৬ অর্থ বছরের জন্য ৪৫ কোটি ৯৫ লাখ টাকার সংশোধিত বাজেটও অনুমোদন দেওয়া হয়। সংশোধিত ৪৫ কোটি ৯৫ লাখ টাকার মধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের মাধ্যমে সরকারি অনুদানের পরিমাণ ৪২ কোটি ৬০ লাখ টাকা এবং নিজস্ব সূত্র হতে আয় ৩ কোটি ৩৫ লাখ টাকা।
সংশোধিত বরাদ্দের মধ্যে বেতন-ভাতাদি খাতে ৩০ কোটি ৫০ লাখ টাকা, পেনশন খাতে ২ কোটি ৫০ লাখ টাকা, সাধারণ আনুষঙ্গিক খাতে ৬ কোটি ৩৭ লাখ টাকা, শিক্ষা আনুষঙ্গিক খাতে ৪ কোটি ১৮ লাখ টাকা, মেরামত ও সংরক্ষণ খাতে ১ কোটি ২০ লাখ টাকা এবং মূলধন মঞ্জুরি খাতে ১ কোটি ২০ লাখ টাকা। 
অারও পড়তে পারেন: যুক্তরাজ্যের সঙ্গে সম্পর্ক নিয়ে আলোচনা করতে হবে: বাণিজ্যমন্ত্রী


/এমএসএম/