এক্সচেঞ্জ হাউজ প্রতিনিধিদের সম্মানে ইসলামী ব্যাংকের ইফতার

এক্সচেঞ্জ হাউজ প্রতিনিধিদের সম্মানে ইসলামী ব্যাংকের ইফতারইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের উদ্যোগে ফরেন এক্সচেঞ্জ হাউজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে এ ইফতার অনুষ্ঠিত হয়। ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট নজরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও  প্রধান নির্বাহী মোহাম্মদ আবদুল মান্নান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ও ইন্টারন্যাশনাল ব্যাংকিং উইংপ্রধান আব্দুস সাদেক ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউএই এক্সচেঞ্জ সেন্টারের কান্ট্রি ম্যানেজার আব্দুল খালেক, এক্সপ্রেস মানি’র কান্ট্রি ম্যানেজার শামীম ইফতেখার, ট্রান্সফার্স্ট রেমিট্যান্স এলএলসি’র কান্ট্রি হেড মোহাম্মদ খায়রুজ্জামান, প্লাসিড এক্সপ্রেসের রিলেশনশিপ ম্যানেজার ফারুক হেলালী, আইএমই ও রিয়া ফিন্যান্সিয়াল সার্ভিসেসের কান্ট্রি ম্যানেজার একেএম নাজমুল হোসেন মাসুম ও ইনস্ট্যান্ট ক্যাশ এফজেডই, ইউএই’র কান্ট্রি ম্যানেজার সানজানা ফরিদ।

/এসএনএইচ/