এ সম্মেলনে অংশ নেওয়ার মাধ্যমে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বিশ্বের বিভিন্ন দেশের নীতি নির্ধারক, ব্যবসায়ী নেতৃবৃন্দ, বিনিয়োগকারী ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের নির্বাহীদের সঙ্গে মতবিনিময় করবেন। এছাড়া, তিনি এ ফোরামে বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা এবং বিদেশি বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশ সরকারের দেওয়া সুবিধাদিও তুলে ধরবেন।
১৮ থেকে ২১ জুলাই নাইরোবির কেনিয়া ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সংস্থা এ সম্মেলনের আয়োজন করেছে। এতে বিভিন্ন দেশের মন্ত্রী, বিনিয়োগকারী, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, বেসরকারি প্রতিষ্ঠানের নির্বাহী এবং আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেবেন।
এবারের বিনিয়োগ সম্মেলনে টেকসই উন্নয়নের লক্ষ্যে গৃহিত এজেন্ডা-২০৩০ বাস্তবায়ন নিয়ে আলোচনা হবে। এতে টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনের সিদ্ধান্তকে বাস্তবে রূপায়নের জন্য জাতিসংঘের সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, অর্থায়ন ও প্রযুক্তি স্থানান্তরের বিষয়ে কার্যকর সিদ্ধান্ত নেওয়া হবে।
উল্লেখ্য, বিশ্বব্যাপী বিনিয়োগ ও উন্নয়ন সম্পর্কিত ইস্যু নিয়ে আলোচনা ও এ বিষয়ে নীতিমালা প্রণয়নের একটি উচ্চ পর্যায়ের বৈশ্বিক ফোরাম হচ্ছে বিশ্ব বিনিয়োগ সম্মেলন।
পাশাপাশি তিনি ইন্টারন্যাশনাল ইনস্টিটিটিউট ফর সাসটেইনেবল ডেভলপমেন্ট আয়োজিত ‘ডেভলপমেন্ট অব সাউথ-সাউথ প্রিন্সিপালস্ অন ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট ফর সাসটেইনেবল ডেভলপমেন্ট’ এবং ‘বিনিয়োগ এবং উদ্যোক্তা উন্নয়ন’ শীর্ষক উচ্চ পর্যায়ের দু’টি গোল টেবিল আলোচনায় অংশ নেবেন। ব্যাপক সম্প্রচারের মাধ্যমে এ ফোরাম বিনিয়োগের লক্ষ্যস্থল হিসেবে বিশ্বের ব্যবসা ও বাণিজ্য নেতাদের কাছে বাংলাদেশের পরিচিতি বাড়াতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।
শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর ২২ জুলাই দেশে ফেরার কথা রয়েছে।
/এসআই/এমএনএইচ/