বুধবার বিকেলে সচিবালয়ের সম্মেলন কক্ষে ‘ডিসি সম্মেলন ২০১৬’-এর দ্বিতীয় দিনে জেলা প্রশাসকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ নির্দেশ দেন। মতবিনিময় শেষে সাংবাদিকদের মন্ত্রী এ কথা জানান।
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, জেলা প্রশাকদের জানানো হয়েছে ১৩ থেকে ১৮টি জেলায় দুর্যোগ কবলিতদের উদ্ধারের জন্য নৌযান ও মিনি ট্রাক দেওয়া হবে। মূলত উদ্ধার ও দুর্যোগ কবলিত এলাকায় দ্রুত ত্রাণ পৌঁছানোর জন্য এই যানবহন দেওয়া হবে।
তিনি আরও বলেন, বর্তমানে ৯টি জেলা বন্যা কবলিত। ৯টি জেলায় ১০ হাজার মেট্রিক টন চাল ও সাড়ে ৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে ৯টি জেলায় ৪ হাজার টন চাল পৌঁছে গেছে।
ত্রাণমন্ত্রী বলেন, বন্যার পানি যদি আরও বাড়ে তাহলে বন্যা কবলিত এলাকার লোকজনকে আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হবে। যতদিন পর্যন্ত পানি না কমবে, ততদিন পর্যন্ত আশ্রয় কেন্দ্রে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করবে সরকার। তারা যতদিন চাইবে ততদিন এখানে থাকতে পারবে।
বরাদ্দকৃত চাল এবং টাকা যতদ্রুত সম্ভব বন্যা কবলিত মানুষদের মাঝে বিতরণ করার জন্য জেলা প্রশাসকদের নির্দেশ দিয়ে মোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, টাকা ও চাল লাগলে আরও দেওয়া হবে, কোনও অভাব নেই।
/এসআই/এসএনএইচ/এপিএইচ/
আরও পড়ুন-
গুলশান ও কল্যাণপুরের জঙ্গিদের কানেকশনের প্রমাণ ছবিতেই!
খালেদার চা-চক্র থেকে আসছে জাতীয় ঐক্যের রোডম্যাপ: নির্ধারিত হবে জামায়াতের ভাগ্যও!
দারুল ইহসানের শিক্ষার্থীরা কর্তৃপক্ষের কাছে ৫ লাখ টাকা দাবি করতে পারবে