ব্যাংকিং খাতের সাড়ে ৮৬ শতাংশ সম্পদই ঝুঁকিপূর্ণ

noname

ঋণ ঝুঁকিকে ব্যাংকিং খাতের প্রধান ঝুঁকি হিসেবে চিহ্নিত করেছে বাংলাদেশ ব্যাংক ৷ বাংলাদেশ ব্যাংকের তৈরি করা আর্থিক খাতের স্থিতিশীলতা বিষয়ক প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে৷

এতে বলা হয়েছে, ব্যাংকিং খাতের মোট ঝুঁকিপূর্ণ সম্পদের শতকরা ৮৬ দশমিক ৫ শতাংশ৷

আজ সোমবার এই প্রতিবেদন প্রকাশ করেছে কেন্দ্রীয় ব্যাংক৷ এটির মোড়ক উম্মোচন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির৷ এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরীসহ কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা ও বিভিন্ন ব্যাংকের প্রধান নিবার্হীরা৷

বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর অালম কনফারেন্স হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

/জিএম/এসটি/