আজ সোমবার আর্থিক খাতের স্ট্যাবিলিটি রিপোর্ট প্রকাশ অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানিয়ে বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে ব্যাংকগুলো একক অথবা দলগতভাবে বন্যায় দুর্গতদের পাশে দাঁড়াবে৷ ব্যাংকগুলোর নৈতিক দায়িত্ব বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো৷
অনুষ্ঠানে ডেপুটি গর্ভনর এসকে সুর চৌধুরী বলেন , স্ব স্ব ব্যাংক যাতে বন্যায় দুর্গতদের পাশে দাঁড়ায়, সে বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক সব বাণিজ্যিক ব্যাংকগুলোকে লিখিতভাবে বলবে৷ তিনি বলেন, কৃষি ঋণ নেওয়া ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে হবে৷ বন্যাদুর্গত অঞ্চলের কৃষকদের ঋণ সুবিধা বাড়াতে হবে৷ আবার ঋণ আদায়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের ছাড় দিতে হবে৷
/জিএম/এপিএইচ/
আরও পড়ুন: