বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন অর্থমন্ত্রী


অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আজ রবিবার বাংলাদেশ ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন। বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ফজলে কবিরের কার্যালয়ে এই বৈঠক হচ্ছে। বৈঠকে ডেপুটি গর্ভনর আবু হেনা মোহাম্মদ রাজী হাসান ও এসকে সুর চৌধুরী উপস্থিত রয়েছেন।

বৈঠকে রিজার্ভ চুরির অর্থ ফিরিয়ে আনার বিষয় ও ব্যাংক খাতের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এরপর দুপুর ২টার সময় অর্থমন্ত্রী বাংলাদেশ ব্যাংকে নির্বাহী পরিচালক ও তদুর্দ্ধ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। বিকালে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

/জিএম/এসটি/