নির্দেশনার সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের বাংলায় তৈরি স্বতন্ত্র ফরমটিও পাঠানো হয়েছে ।
সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধানদের উদ্দেশ্যে তৈরি করা নির্দেশনায় বলা হয়েছে, এসএমই খাতের বিশেষ করে কুঠির মাইক্রো ও ক্ষুদ্র খাতের উদ্যোক্তাদের সুবিধার্থে বাংলায় তৈরি স্বতন্ত্র আবেদনপত্রটি সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে অবশ্যই ব্যবহার করতে হবে।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় আরও বলা হয়েছে, এসএমই খাতের উদ্যোক্তাদের জন্য সহজলভ্য করতে এর প্রিন্ট কপি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সব শাখায় সংরক্ষণ করতে হবে। পাশাপাশি সফট কপি ব্যাংকের ওয়েবসাইটে আপলোড করতে হবে।
এই আবেদন অনুযায়ী ব্যাংক অবশ্যকীয় যে কোনও তথ্য, প্রমাণপত্র ও দলিলাদি গ্রাহকের কাছ থেকে সংগ্রহ করতে পারবে।
/জিএম/এমএনএইচ/