বাংলাদেশে ১৬ কোটি মানুষের খাদ্যের অভাব নেই: বাণিজ্যমন্ত্রী

তোফায়েল আহমেদস্বাধীনতার পর বাংলাদেশের সাড়ে সাত কোটি মানুষের খাদ্যের অভাব ছিল বলে মন্ত্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, ‘আজ বাংলাদেশের ১৬ কোটি মানুষের খাদ্যের অভাব নেই। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ অভ্যন্তরীন খাদ্য চাহিদা পূরণ করে বিদেশে রফতানি করছে। খাদ্যপণ্য উৎপাদনে বাংলাদেশ এখন বিশ্বের  মধ্যে মডেল। সোমবার মধ্যরাতে ইতালির রোমের এফএও’র হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)-এর ৭১তম সেশনে ৪র্থ মিনিস্টিরিয়াল কনফারেন্সে সভাপতির ভাষণে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘প্রতিটি দেশের জন্য ফুড সিকিউরিটি এবং নিউটেশন খুবই গুরুত্বপূর্ণ। জলবায়ু পরিবর্তনের সঙ্গে বিশ্বকে প্রতিনিয়ত নতুন নতুন পরিস্থিতি মোকাবিলা করতে হচ্ছে। এ কারণেই খাদ্যনিরাপত্তা ঝুঁকির মধ্যেই থাকে। মুক্তবাণিজ্যে সময়পযোগী ট্রেড পলিসি এবং ট্রেড এগ্রিমেন্ড ফুড সিকিউরিটি জরুরি। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এফএও-কে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, ‘খাদ্য নিরাপত্তার জন্য জলবায়ুর পরিবর্তন মোকাবিলায় গৃহীত সিদ্ধান্তগুলো যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে। কৃষিপণ্যের নিউটেশন নিশ্চিত করতে হবে। ভোক্তাদের চাহিদা এবং রুচিকে গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।’  

সমাপনী অধিবেশনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, এফএও’র ডিডিজি মারিয়া হেলেনা সেমিডো, সিএপিই এর চেয়ারপারসন মেরিনা লাউরা দা রোচা এবং এফএও’ এডিজি কোসটাস স্টামুলিস প্রমুখ।

/এসআই/এমএনএইচ/