সভায় ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সৌগত গুপ্ত সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন- কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নবীন পান্ডে, পরিচালনা পর্ষদের সদস্যদ সঞ্জয় মিশ্রা, স্বতন্ত্র পরিচালক মিস রোকিয়া আফজাল রহমান, মাসুদ খান, আশরাফুল হাদিস প্রমুখ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য ৫০ শতাংশ নগদ লভ্যাংশ (প্রতিটি শেয়ারের বিপরীতে ৫ টাকা করে) দেওয়ার প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এর আগে কোম্পানির বিগত অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে শেয়ারহোল্ডারদের জন্য অন্তর্বর্তীকালিন ৪শ’ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা ও বিতরণ করা হয়েছে। ফলে চলতি ২০১৬ সালের ৩১ মার্চে সমাপ্ত অর্থবছরে ম্যারিকো বাংলাদেশের অনুমোদিত মোট লভ্যাংশের পরিমাণ দাঁড়িয়েছে ৪৫০ শতাংশ (প্রতি শেয়ারে ৪৫ টাকা)।
/এসএনএইচ/