শনিবার রাজধানীর অল কমিউনিটি ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে এ সেবা উদ্বোধন করা হয়। বাংলাদেশের ইজি গ্রুপ এবং ভারতের উড়ান ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড যৌথভাবে এ মেডিকেল ট্যুরিজম প্রতিষ্ঠানের যাত্রা শুরু করেছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অফ কমার্স এবং ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট তাসকিন আহমেদ, ইজি গ্রুপের ব্যবস্থাপনা পর্ষদের সদস্য শাহনুল হাসান খান, পরিচালক জহির উদ্দিন স্বপন, উড়ান ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাজন দুয়া, পিএসআরআই হাসপাতালের পরিচালক ড. দিপাক শুকলা প্রমুখ
ভারতের স্বনামধন্য হাসপাতাল ও ডাক্তাদের নিয়ে ‘কেয়ারিং ইন্ডিয়ার’ রয়েছে সুবিস্তৃত নেটওয়ার্ক। এর মাধ্যমে বাংলাদেশের রোগীরা বিভিন্ন সেবা পাবেন। যারমধ্যে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ, পর্যালোচনা, স্বনামধন্য বিশেষজ্ঞ ডাক্তারদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া, কাগজপত্রজনিত জটিলতা সমাধান, চিকিৎসা পরবর্তীকালীন সময়ে জরুরি বিষয়গেুলো নিয়মিত ফলো-আপ করা ইত্যাদি। এছাড়াও ‘কেয়ারিং ইন্ডিয়া’ চিকিৎসা সেবার সঙ্গে রোগীদের পাসপোর্ট প্রোসেসিং, মেডিকেল ভিসা প্রোসেসিং, টিকেটিং, ভ্রমণ প্যাকেজ, থাকা-খাওয়া ও পরিবহন সুবিধা, দোভাষী/গাইড, প্রাইভেট নার্সিং ব্যাবস্থা ও অ্যাম্বুলেন্স সার্ভিস প্রদান করে।
/এসএনএইচ/