এ সময় সৌদি আরবের যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের পরিকল্পনা ও উন্নয়ন বিষয়ক উপমন্ত্রী ড. খালেদ এফ আল ওতাইবি বলেন, ‘ বাংলাদেশে তৈরি ওয়ালটন পণ্য উচ্চমানের। দামের দিক থেকেও তুলনামূলক সাশ্রয়ী। বিশেষ করে মান নিয়ন্ত্রণ প্রক্রিয়া এবং উৎপাদনের বিভিন্ন পর্যায় দেখে আমরা সন্তুষ্ট। আশা করছি ওয়ালটন উত্তরোত্তর আরও ভালো করবে।’
এ সময় আরও উপস্থিত ছিলেন- ওয়ালটনের পরিচালক এসএম মাহবুবুল আলম খালিদ, মোহাম্মদ সিরাজুল ইসলাম, কর্নেল (অব.) এসএম শাহাদাত আলম, উদয় হাকিম, আলমগীর আলম সরকার, মোহাম্মদ ইউসুফ আলী, এনায়েত ফেরদৌস প্রমুখ।
সৌদি উপমন্ত্রী আরও বলেন, ‘ওয়ালটনের সামনে বিরাট সম্ভাবনা রয়েছে। সাশ্রয়ী মূল্যে ভালোমানের পণ্য দিয়ে ওয়ালটন সৌদি আরবে তাদের বাজার সম্প্রসারণ করতে পারে।’
মালদ্বীপের অর্থ ও ট্রেজারি প্রতিমন্ত্রী মোহামেদ আশমালী বলেন, ‘বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। বিশেষ করে ম্যানুফ্যাকচারিং খাতে বিশাল পরিবর্তন এসেছে। মানবসম্পদকে কাজে লাগিয়ে বাংলাদেশ নতুন উচ্চতায় চলে যাচ্ছে।’
/এসএনএইচ/