আসল নোট চিনতে ব্যাংক কর্মকর্তাদের প্রশিক্ষণের নির্দেশ

বাংলাদেশ ব্যাংকআসল নোট চিনতে ব্যাংক কর্মকর্তাদের প্রশিক্ষণের নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের জাল ও অচল নোট প্রতিরোধ ও পর্যালোচনা কোষ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
দেশের সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে এই প্রজ্ঞাপনটি পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে,‘‘ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীদেরকে আসল ব্যাংক নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা দেওয়ার নিমিত্তে ব্যাংকের বাৎসরিক প্রশিক্ষণ কর্মসূচিতে ‘আসল ব্যাংক নোট চেনার উপায়’ বিষয়টি অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণপূর্বক অত্র বিভাগকে অবহিত করতে বলা হলো।’’
/জিএম/এপিএইচ/