ইপিবি’র তথ্য অনুযায়ী, ২০১৬ সালের শেষ মাস ডিসেম্বরে আগের বছরের একই সময়ের চেয়ে রফানি আয় কমেছে ৩ দশমিক ৩ শতাংশ। ডিসেম্বর মাসে আয় হয়েছে প্রায় ৩১১ কোটি মার্কিন ডলার। যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ৯ কোটি ডলার কম। সদ্যবিদায়ী মাসে হিমায়িত মাছ, তামাক, পেট্রোলিয়ামের উপজাত, বাইসাইকেল পণ্যের রফতানি আয় কমে গেছে।
তবে সার্বিকভাবে চলতি ২০১৬-১৭ অর্থবছরের প্রথম ছয় মাসে রফতানি আয়ের প্রবৃদ্ধি হয়েছে ৪ দশমিক ৪৪ শতাংশ।
বিদায়ী বছরের প্রথম ছয় মাসে পোশাক থেকে আয় হয়েছে ১ হাজার ৩৭১ কোটি ডলার। যা আগের বছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ৩৭ শতাংশ বেশি।
প্রসঙ্গত, দেশের রফতানি আয়ের প্রায় ৮০ শতাংশ আসে তৈরি পোশাক খাত থেকে। আর সদ্য বিদায়ী মাসে চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, চিংড়ি রফতানি আয় উল্লেখযোগ্য হারে বেড়েছে।
/জিএম/এমএনএইচ/