ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের ওই সদস্য বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আরও ছয় মাস মেয়াদ ছিল আবদুল মান্নানের। কিন্তু পরিচালনা পর্ষদ মনে করছে, এই মুহূর্তে তার চেয়েও ভালো এমডি ইসলামী ব্যাংকে দরকার। এ কারণে তাকে সরিয়ে দেওয়া হয়েছে।’ তিনি বলেন, ‘নতুন এমডি হিসাবে ইউনিয়ন ব্যাংকের এমডিকে নিয়োগ দেওয়া হয়েছে।’
জানা গেছে, ব্যাংকের জরুরি ওই সভায় ভাইস চেয়ারম্যান হিসেবে ইউসিফ আবদুল্লাহ্ আল-রাজী পুনঃনির্বাচিত ও অধ্যাপক সৈয়দ আহসানুল আলমকে নির্বাচিত করা হয়। এছাড়া মেজর জেনারেল (অব.) ইঞ্জিনিয়ার আবদুল মতিনকে এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান, ড. মো. জিল্লুর রহমানকে অডিট কমিটির চেয়ারম্যান ও মো. আবদুল মাবুদ পিপিএমকে রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান করে ব্যাংকের বিভিন্ন কমিটি পুনর্গঠন করা হয়েছে।
ইসলামী ব্যাংকের নবনির্বাচিত চেয়ারম্যান আরাস্তু খান এর আগে বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্বপালন করেন। তিনি ১৯৫৬ সালে মানিকগঞ্জ জেলার গরপাড়া গ্রামে জন্ম নেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএসএস ডিগ্রি ও যুক্তরাষ্ট্রের হাভার্ড বিশ্ববিদ্যালয় থেকে এমপিএ ডিগ্রি অর্জন করেছেন আরাস্তু খান।
প্রসঙ্গত, ১৯৮৩ সালের ১৩ মার্চ বাংলাদেশ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রথম ইসলামী ব্যাংক হিসেবে যাত্রা শুরু করে ইসলামী ব্যাংক বাংলাদেশ। দেশে শরিয়াহ ভিত্তিতে পরিচালিত ব্যাংকগুলোর মধ্যে এটিই সবচেয়ে বড় ব্যাংক।
/জিএম/টিআর/