আগারগাঁওয়ে আয়োজিত ২২তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা গত ৩১ জানুয়ারি শেষ হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্ত মেলার সময় আরও চারদিন বাড়ানোর সিদ্ধান্ত নেয় ইপিবি।
২০১৬ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত বাণিজ্য মেলায় ২৩৫ কোটি ১৭ লাখ টাকার রফতানির আদেশ হয়েছিল।
উল্লেখ্য, ২০১৭ সালের প্রথম দিন থেকে শুরু হওয়া এই মেলার পর্দা নামছে আজ সন্ধ্যায়। টানা ৩৪ দিনের বেচাকেনা শেষে মেলা প্রাঙ্গণে চলছে স্টল গোছানোর কাজ।
প্রসঙ্গত, ২০১৮ সালে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ) রাজধানীর শেরেবাংলা নগরে হবে না। ওই বছর থেকে মাসব্যাপী এই মেলা হবে ঢাকার পূর্বাচলে। এ জন্য সরকার ৮০০ কোটি টাকা ব্যয়ে পূর্বাচলে আন্তর্জাতিক বাণিজ্য মেলার স্থায়ী স্থাপনা নির্মাণ করছে।
ইপিবি আয়োজনে প্রতি বছরের মতো এবারও নতুন বছরের ১ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণিজ্য মেলার উদ্বোধন করেন। রফতানি উন্নয়ন ব্যুরোর তথ্য মতে, এবারের বাণিজ্য মেলায় ২১টি দেশ অংশ নিয়েছে। মেলায় এবার ১৩টি ক্যাটাগরিতে মোট ৫৮০টি প্যাভিলিয়ন রয়েছে। এর মধ্যে বিদেশি প্রতিষ্ঠানের স্টল রয়েছে ৪৮টি। এছাড়া মেলায় নারী উদ্যোক্তাদের স্টল আছে ৩৮টি। গতবার যা ছিলো ২৯টি।
বাণিজ্য মেলায় ২০১০ সালে ২২ কোটি ৮৬ লাখ, ২০১১ সালে ২৫ কোটি, ২০১২ সালে ৪৩ কোটি ১৮ লাখ, ২০১৩ সালে ১৫৭ কোটি, ২০১৪ সালে ৮০ কোটি টাকা, ২০১৫ সালে ৮৫ কোটি, ২০১৬ সালে ২৩৫ কোটি ১৭ লাখ টাকার রফতানি আদেশ পাওয়া যায়। এছাড়া ২০১৫ সালে ২০তম বাণিজ্য মেলায় পণ্য বিক্রি হয়েছিল ৫০ কোটি টাকার। ২০১৬ সালে পণ্য বিক্রি দ্বিগুণের বেশি বেড়ে দাঁড়ায় প্রায় ১২১ কোটি টাকায়।
/জিএম/টিএন/