সিপিডির উপ-পরিচালক অভ্র ভট্টাচার্য বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আগামী ১ মার্চ সিপিডি’র নির্বাহী পরিচালকের পদে ড. মোস্তাফিজুরের স্থলাভিষিক্ত হবেন ফাহমিদা খাতুন।’
অভ্র জানান, সিপিডি’র চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠিত বোর্ড অব ট্রাস্টিজের সভায় উপস্থিত ছিলেন সাবেক অর্থমন্ত্রী এম সাইদুজ্জামান, এপেক্স গ্রুপের সভাপতি ও তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা পরিষদের সাবেক সদস্য সৈয়দ মঞ্জুর এলাহী, নিজেরা করি’র সমন্বয়ক খুশী কবির, সিপিডি’র সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য এবং সিপিডি’র নির্বাহী পরিচালক ও সিপিডি বোর্ডের সদস্য-সচিব অধ্যাপক মোস্তাফিজুর রহমান।
সভায় ২০১৬ সালে সংস্থার আর্থিক হিসাব অনুমোদন করা ছাড়াও ২০১৭ সালের বাজেট অনুমোদিত হয়। এছাড়া চলতি বছরে সংস্থাটির গবেষণা, ডায়লগ ও প্রকাশনাগুলোরও অনুমোদন দেওয়া হয়।
আরও পড়ুন-
সোমবার ঢাকায় আসছেন নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী
সম্প্রচার আইন আগামী অধিবেশনেই: তথ্যমন্ত্রী
/এসআই/জিএম/টিআর/