এসএমই ঋণে নারীদের গুরুত্ব দেওয়ার নির্দেশ

বাংলাদেশ ব্যাংক

ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) নারী উদ্যোক্তাদের ঋণ দেওয়ার প্রক্রিয়া সহজতর করতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রবিবার (২ এপ্রিল) কেন্দ্রীয় ব্যাংকের এসএমই বিভাগ থেকে এ নির্দেশনা দেওয়া হয়েছে।


দেশের সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো ওই নিদের্শনায় বলা হয়েছে, ঋণদানের ক্ষেত্রে এসএমই খাতের নারী উদ্যোক্তাদের অধিকতর গুরুত্ব দিতে হবে।
এতে আরও উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের পুনঃ অর্থায়ন স্কিমের আওতায় নারী উদ্যোক্তাদের ব্যক্তিগত গ্যারান্টিকে জামানত হিসাবে নিয়ে ২৫ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া যাবে। এছাড়া খাতটির নতুন উদ্যোক্তাদের উদ্যোগের প্রকৃতি এবং উৎপাদিত পণ্য ও সেবার বাজার বিবেচনা করে ব্যাংকার-কাস্টমার সম্পর্কের ভিত্তিতে সহায়ক জামানত ছাড়াই ১০ লাখ টাকার বেশি পরিমাণ ঋণ দেওয়া যাবে।
জিএম/এমএ/