বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভবনে পোশাক ব্যবসায়ীদের সঙ্গে এক প্রাক বাজেট আলোচনায় তিনি এসব দাবি জানান।
সিদ্দিকুর রহমান বলেন, ‘নতুন ভ্যাট আইনে এমন কিছু বিষয় আছে যাতে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্থ হবে। তাই সাধারণ মানুষের ক্ষতি হয় তেমন বিষয়গুলো ভেবেচিন্তে এটা কার্যকর করা উচিত।’
তিনি আরও বলেন, ‘প্রতিবছর কারখানার অডিট করা হয়। এতে ব্যবসায়ীরা হয়রানির শিকার হয়। তাই হয়রানি বন্ধ করতে প্রতিবছর অডিট বন্ধ করা উচিত। তবে অসৎ ব্যবসায়ীদের শাস্তির আওতায় আনা উচিত।’
২০১৭-১৮ অর্থ বছরের প্রাক বাজেট আলোচনায় সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান। তিনি বলেন, ‘সৎ ব্যবসায়ীদের প্রণোদনা দিতে এনবিআর প্রস্তুত। আর যারা অসৎ তাদের জন্য বাঘের থাবা।’
আলোচনায় বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
/জিএম/এসএনএইচ/