এফবিসিসিআই ও এনটিভির যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, ‘১৫ শতাংশের ভ্যাটের কথা ২০১২ সাল থেকেই বলছি। ২০১২ সাল থেকে ভ্যাট আইন জারি করা হয়েছে। আইনটি এখনও কার্যকর করা হয়নি। এবার কার্যকর করব।’
‘কেমন বাজেট চাই’ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থ প্রতিমন্ত্রী আবদুল মান্নান, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমান, সাবেক বাণিজ্যমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর, সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন প্রমুখ।
/জিএম/এমএনএইচ/