এস কে সুর চৌধুরী বলেন, ‘দেশে মোবাইল আর্থিক সেবা (এমএফএস) ব্যাংক নিয়ন্ত্রিত মডেলেই চলবে। আর্থিক খাতের স্বচ্ছতার জন্য এমএফএসকে ব্যাংকের নিয়ন্ত্রণ থাকবে। যদিও সাম্প্রতিক সময়ে মোবাইল ব্যাংকিং ব্যবহার করে হুন্ডির মাধ্যমে বিদেশ থেকে টাকা পাঠানোর প্রবণতা বেড়েছে। এতে প্রবাসী আয়ে নেতিবাচক প্রভাব পড়ছে।’
ইউএনসিডিএফের এশিয়া অঞ্চলের সমন্বয়ক ফয়সাল হুসেইনের সঞ্চালনায় অনুষ্ঠিত গোলটেবিল আলোচনায় প্রধান অতিথি ছিলেন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ইউনুসুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শিফট ইন বাংলাদেশে’র প্রকল্প সমন্বয়ক আশরাফুল আলম। গোলটেবিল আলোচনায় আরও বক্তব্য রাখেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির কান্ট্রি ডিরেক্টর সুদীপ্ত মুখার্জি।
আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন, ইনস্টিটিউট অব মাইক্রোফাইন্যান্সে’র (আইএনএম) নির্বাহী পরিচালক মুস্তাফা কে মুজেরি।
আলোচনায় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান মোবাইল অপারেটরসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।
মুল প্রবন্ধে মুস্তাফা কে মুজেরি বলেন, ‘এমএফএস সেবার বাজারে প্রতিযোগিতার অভাব রয়েছে। সুষ্ঠু প্রতিযোগিতা নিশ্চিত করতে এ খাতে সব প্রতিষ্ঠানের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। এ জন্য মোবাইল অপারেটর ও সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় বাড়াতে হবে।’
জিএম/এসএমএ/
আরও পড়ুন
জালিয়াতি ঠেকাতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় সংশোধনী
কৃষিকে থ্রাস্ট সেক্টর হিসেবে চায় ডিসিসিআই
বাংলাদেশ ব্যাংক ও ২ বেসরকারি প্রতিষ্ঠান পেলো গ্লোবাল ইনক্লুসন অ্যাওয়ার্ড