এ বিষয়ে শাহাবুদ্দিন চুপ্পু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি ইসলামী ব্যাংকের স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবো। ব্যাংকটির পরিচালনা পর্ষদ থেকে আমাকে সেভাবেই জানানো হয়েছে।’
নাম প্রকাশ না করার শর্তে ইসলামী ব্যাংকের একটি সূত্র জানায়, আজ বুধবার পরিচালনা পর্ষদ শাহাবুদ্দিন চুপ্পুকে স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগের অনুমোদন দিয়েছে। আগামীকাল বৃহস্পতিবার (১জুন) তার নিয়োগের বিষয়টি অনুমোদনের জন্য বাংলাদেশ ব্যাংকে পাঠানো হবে।
শাহাবুদ্দীন চুপ্পু সম্প্রতি ইসলামী ব্যাংক থেকে পদত্যাগ করা স্বতন্ত্র পরিচালক সৈয়দ আহসানুল আলমের স্থলাভিষিক্ত হলেন।
উল্লেখ্য, গত ২৫ মে ইসলামী ব্যাংকের সাবেক ভাইস চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক সৈয়দ আহসানুল আলম এবং ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির সাবেক চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক আবদুল মাবুদ পদত্যাগ করেন।
/জিএম/ এপিএইচ