কৃষিজ পণ্যের মধ্যে জীবন্ত পশু, ঘোড়া, গাধা, খচ্চর, ঘোটক, ভেড়া এবং ছাগল, পাতিহাঁস, হংসী, টার্কি এবং গিনি। গবাদিপশুর মাংস তাজা অথবা ঠাণ্ডা। আড়াই কেজি পর্যন্ত মোড়ক বা টিনজাত ছাড়া হিমায়িত গবাদিপশুর মাংস। ঠাণ্ডা বা হিমায়িত ভেড়া অথবা ছাগলের মাংস। লবণাক্ত, ধূমায়িত অথবা ভোজ্য মাংস ও নাড়িভুঁড়ি। ঠাণ্ডা বা হিমায়িত জীবন্ত মাছ। তাজা, ঠাণ্ডা বা হিমায়িত কাঁটা ছাড়ানো মাছ ও মাছের অন্যান্য অংশ।
মসলার মধ্যে আদা, জাফনার, হলুদ, থাইম, তেজপাতা, কারি, গোলমরিচ, ভ্যানিলা, দারুচিনি এবং দারুচিনি গাছের ফুল। লবঙ্গ, ঝয়ফল, জৈত্রিক, এলাচ। মৌরি অথবা ব্যাডিয়ন, ফেলেন, ধনিয়া, জিরা, জুনপার এবং অন্যান্য মসলা। গম এবং মেসলিন। রাই, বার্লি, জই ও ভুট্টা। ধান, সব ধরনের চাল। সোরঘাম শস্য। বাজরা, ভুট্টা, ক্যানারাই বীজ এবং অন্যান্য খাদ্যশস্য। গমের ময়দা বা আটা। চাল, গম ও ভুট্টার তৈরি সুজি। চিনি ও আখের গুড়। মুড়ি ও চিড়া। চিনি উৎপাদন থেকে আখের ছোবরা। চোলাই বা পাতন থেকে পাওয়া তলানি বর্জ্য ও সয়াবিন। চীনা বাদাম, তিসি, সর্ষ, কোলজা বীজ। সূর্যমুখী ফুলের বীজ। অন্যান্য তৈলবীজ এবং তৈলযুক্ত পল। লেকোস্ট শিম, সামুদ্রিক আগাছা এবং অন্যান্য সামুদ্রিক শৈবাল, সুগার বিট এবং ইক্ষু। চালের কুঁড়ার তেল।
উদ্যানজাত, প্রাণিজাত বা মৎস্যজাত পণ্যের মধ্যে রয়েছে লাক্ষা, প্রাকৃতিক গাম, রজন, গাম রজন এবং সুগন্ধি বৃক্ষ নির্যাস। শাকসবজির রস এবং নির্যাস। জ্বালানি কাঠ, বিলেট, ডাব, ফ্যাট, কাঠের গুঁড়ি। সব ধরনের চেরাই কাঠ। রেশম সুতা, পশুর লোম ও উল। তুলা ও কাঁচা পাট। পাটজাত পণ্য, আলুবীজ, গমবীজ, সব ধরনের ধানবীজ। পাম নাট বা কর্ণের খৈল। কন্দ, কন্দযুক্ত মূল, করসম, ক্রাউনস এবং বৃক্ষের স্থূল আনুভূমিকা কা-, মাশরুম, মাশরুমের চারা। ফুলের তোড়া, ফুলের কলি। জিপসাম ড্রাই হাইড্রেট। প্রাকৃতিক ছিপি। রেশম গুঁটি পাকানোর উপযোগী। ফাউন্ড্রি এবং ইঞ্জিনিয়ারিং শিল্পে ব্যবহৃত জালের কাঠি। ফাউন্ড্রি এবং ইঞ্জিনিয়ারিং শিল্পে ব্যবহৃত কোদাল, বেলচা। সেচ পাম্পের যন্ত্রাংশ। ফাউন্ড্রি এবং ইঞ্জিনিয়ারিং শিল্পে উৎপাদিত সেচ পাম্প ও তার যন্ত্রাংশ। কৃষিকাজে ব্যবহৃত সব স্পেয়ার। ডেইরি মেশিনারি। কৃষিজমিতে পোকামাকড় দমন ও বালাইনাশক কার্যক্রম সংক্রান্ত প্রদত্ত সরবরাহ কার্যক্রম। কৃষিপণ্য সংরক্ষণ ও গুদামজাতকরণ সেবা সরবরাহ। গবাদিপশুর চিকিৎসা সংক্রান্ত সেবা। কৃষিকাজে ব্যবহৃত বিভিন্ন কীটনাশক। কৃষিকাজে ব্যবহৃত ইনসেকটিসাইড, ফাংগিসাইডস, হারবিসাইডস, কৃষিকাজে ব্যবহৃত ইঁদুর মারা বিষ।
বহুল আলোচিত মূল্য সংযোজন কর (ভ্যাট) ও সম্পূরক শুল্ক আইন-২০১২ আগামী ১ জুলাই থেকে কার্যকর হচ্ছে। নতুন আইনে পণ্য ও সেবা বিক্রির ওপর অভিন্ন ১৫ শতাংশ হারে একক ভ্যাট অব্যাহত থাকছে। তবে বিপুলসংখ্যক পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে।
/এসআই/ এপিএইচ/
আরও পড়ুন: