লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আরিফ ভূইয়ার নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদল শ্রম প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে লাফার্জ সুরমা সিমেন্টের গত এক বছরের লভ্যাংশের নির্দিষ্ট অংশ এক কোটি ১৭ হাজার ৪৪২ টাকা এবং হোলসিম সিমেন্টের ২৯ লাখ ৬৭ হাজার ৭৭৩ টাকার চেক হস্তান্তর করেন।
গ্ল্যাক্সোস্মিথ ক্লাইন বাংলাদেশের পরিচালক এইচআর নূর মোহাম্মদের নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধিদল তাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে ৪৪ লাখ ৫০ হাজার ২৯১ টাকার চেক হস্তান্তর করেন।
এছাড়া, সিনজেনটা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মো. সাজ্জাদ হাসানের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধিদল তাদের এক বছরের লভ্যাংশের নির্দিষ্ট অংশ ২৫ লাখ ৮২ হাজার ৪৭ টাকার চেক শ্রম প্রতিমন্ত্রীর হাতে তুলে দেন।
চেক প্রদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক ডা. এএমএম আনিসুল আউয়াল, লাফার্জ হোলসিম বাংলাদেশের মানবসম্পদ কর্মকর্তা মোহাম্মদ শরিফুল ইসলাম, জিএম. এবিএম মামুন-অর-রশীদ, জিএসকের ফিন্যান্স ম্যানেজার সামছুল আলম, এইচআর ম্যানেজার দেওয়ান তানভির আর চৌধুরী, সিনজেনটার হেড অব ফিন্যান্স মশিউর রহমান এবং এফপিপি ম্যানেজার শামীম আলম উপস্থিত ছিলেন।
/এসআই/এএম