রাষ্ট্রায়ত্ত দুই ব্যাংকে নতুন এমডি নিয়োগ

 

বাংলাদেশ কৃষি ব্যাংকে রাজশাহী কৃর্ষি উন্নয়ন ব্যাংকরাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) ও  বাংলাদেশ কৃষি  ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিয়েছে সরকার। বৃহস্পতিবার(৩১আগস্ট) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ সংক্রান্ত দু’টি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

জানা গেছে,  পল্লি সঞ্চয় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মঈন উদ্দিনকে রাজশাহী কৃষি ব্যাংকের এমডি এবং অগ্রণী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইসমাইল  হোসেকে বাংলাদেশ কৃষি ব্যাংকের এমডি পদে নিয়োগ দেওয়া হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপ-সচিব মো. মতিয়ার রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, নিয়োগপ্রাপ্তদের চাকরি  রাষ্ট্র মালিকানাধীন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর  মহাব্যবস্থাপক  ও তদূর্ধ্ব কর্মকর্তাদের জন্য সরকার কর্তৃক জারিকৃত নীতিমালা বা প্রজ্ঞাপন দ্বারা পরিচালিত হবে ।