বাংলাদেশ ব্যাংকের দুই কর্মকর্তা নির্বাহী পরিচালক হলেন

লাইলা বিলকিস আরা ও মো. শাহ আলমবাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক লাইলা বিলকিস আরা ও আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগের মহাব্যবস্থাপক মো. শাহ আলমকে নির্বাহী পরিচালক হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের এক আদেশে এই পদোন্নতি দেওয়া হয়েছে।

পদোন্নতি পাওয়া লাইলা বিলকিস আরা বাংলাদেশ ব্যাংকের রাজশাহী অফিসে কর্মরত ছিলেন। তিনি ১৯৮৮ সালে সরাসরি সহকারী পরিচালক পদে বাংলাদেশ ব্যাংকে যোগ দেন। তিনি বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ, বৈদেশিক মুদ্রানীতি বিভাগ, কৃষিঋণ বিভাগ, বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমি এবং বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম শাখায় দায়িত্ব পালন করেছেন।

মো. শাহ আলম ১৯৮৮ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগ দেন। বাংলাদেশ ব্যাংকের কৃষিঋণ পরিদর্শন বিভাগ, ব্যাংক পরিদর্শন বিভাগ, বৈদেশিক মুদ্রা পরিদর্শন বিভাগ, ভিজিলেন্স ডিভিশন (বর্তমানে এফআইসিএসডি), বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এবং আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, তিনি বিআইবিএম-এ ফ্যাকাল্টি হিসেবে এক বছরেরও বেশি সময় দায়িত্ব পালন করেন। নির্বাহী পরিচালক হিসেবে তাকে বাংলাদেশ ব্যাংকের সিলেট অফিসের দায়িত্ব দেওয়া হয়েছে।