গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রতন কুমার নাগ এ চেক অর্থমন্ত্রীর হাতে তুলে দেন। এ সময় ব্যাংকের মহাব্যবস্থাপক বাবুল সাহা ও উপ-মহাব্যবস্থাপক মোস্তফা কামাল উপস্থিত ছিলেন।
অর্থমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের মানুষ যেখানে অধিকাংশই গরিব ছিল, এখন সে হার মাত্র ২৫ শতাংশ। ব্যাপকভাবে বাংলাদেশের সামাজিক পরিবর্তন হয়েছে। গ্রামীণ ব্যাংকের কাছ থেকে ঋণ নিয়ে ব্যবসা-বাণিজ্য করার ফলে ক্ষুদ্র উদ্যোক্তা-গ্রাহকরা এখন অনেক লাভ করছেন।’
শিগগিরই ব্যাংকটির পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হবে উল্লেখ করে অর্থমন্ত্রী আরও বলেন, ‘গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের নির্বাচনের শিডিউল হয়ে গেছে। মামলা থাকার কারণে এতদিন নির্বাচন করা যায়নি।’