প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘সোনালী ব্যাংকের খেলাপি ঋণের জন্য সরকারই দায়ী। কারণ, সরকারি কাজের জন্য আমরা সরকারি ব্যাংকগুলোকে চাপাচাপি করি। সোনালী ব্যাংক এদের মধ্যে সবার আগে।’
অর্থমন্ত্রী আরও বলেন, ‘সোনালী ব্যাংককে ঋণ বিতরণের আগে ভালোভাবে প্রকল্প বিশ্লেষণ ও গ্রাহকের কেওয়াইসি ফরম ভালোভাবে চেক করতে হবে।’
প্রসঙ্গত, ২০১৭ সাল শেষে সোনালী ব্যাংকের খেলাপি ঋণ দাঁড়িয়েছে ১৩ হাজার ৭৯৮ কোটি টাকা। ২০১৬ সালে যা ছিল ১০ হাজার ৯১১ কোটি টাকা।
অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব ইউনুস রহমান, সোনালী ব্যাংকের চেয়ারম্যান আশরাফুল মকবুল ও এমডি ওবায়েদ উল্লাহ আল মাসুদ বক্তব্য দেন।