কর্মকর্তা পদে নিয়োগ দেবে সরকারি তিন আর্থিক প্রতিষ্ঠান

বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ও বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনে অর্ধ শতাধিক পদে কর্মকর্তা ও ‘ঊর্ধ্বতন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। এ জন্য বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে। বুধবার ব্যাংকার্স সিলেকশন কমিটি এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

সরকারি-তিন-আর্থিক-প্রতিষ্ঠানবিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, শূন্য পদে ৩০ জন ‘ঊর্ধ্বতন কর্মকর্তা (প্রকৌশল-সিভিল)’ ও ২৫ জন ‘কর্মকর্তা (প্রকৌশল-সিভিল) নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ‘ঊর্ধ্বতন কর্মকর্তা’ পদে বাংলাদেশ কৃষি ব্যাংক ১৭টি, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ৩টি ও বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন ১০টি) এবং ‘কর্মকর্তা (প্রকৌশল-সিভিল)’ রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ২টি ও বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন ২৩টি শূন্য পদে (কম/বেশি হতে পারে) নিয়োগ দেওয়া হবে।

আগ্রহী প্রার্থীদের আগামী ২৯ মার্চ পর্যন্ত শুধুমাত্র বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রয়োজনে প্রার্থীদের ১০০ নম্বরের এমসিকিউ, ২০০ নম্বরের লিখিত এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

নিয়োগের ক্ষেত্রে কোটা সংক্রান্ত সরকারি নীতিমালা ও অন্যান্য বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ করা হবে। বিবাহিত নারী প্রার্থীদের ক্ষেত্রে স্থায়ী ঠিকানা হিসেবে স্বামীর স্থায়ী ঠিকানা ব্যবহার করতে হবে। প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৩০ বছর, তবে মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর।