বাংলাদেশ ডেনিম এক্সপোর ৯ম আসর বসছে ৭ নভেম্বর

শোরুমে ডেনিমের পোশাকবাংলাদেশ ডেনিম এক্সপো’র ৯ম আসর বসছে  ৭ ও ৮ নভেম্বর। এই আসরে ডেনিম শিল্পের উদ্ভাবন ও সর্বশেষ প্রযুক্তি বিশ্বের ক্রেতা ও দেশীয় প্রস্তুতকারকদের কাছে সহজ উপায়ে বিস্তারিত তুলে ধরা হবে। দুই দিনব্যাপী প্রদর্শনী ঢাকাস্থ ইন্টারন্যাশন কনভেনশন সিটি, বাসুন্ধরায় অনুষ্ঠিত হবে, যেখানে বিশ্বের বিভিন্ন দেশ হতে মোট ৬২টি প্রদর্শনকারী প্রতিষ্ঠান ও বিপুল-সংখ্যক বিদেশি দর্শনার্থী আসন্ন ডেনিমের শিল্পের অন্যতম শীর্ষ এই প্রদর্শনীতে অংশ নেওয়ার কথা রয়েছে।

ডেনিম শিল্পে টেকসই ও ‘ইকোলজি’ তথা পরিবেশবান্ধব উৎপাদনের বিভিন্ন বিষয়গুলো সহজবোধ্য করে তুলে ধরতে বাংলাদেশ ডেনিম এক্সপোর ৯ম সংস্করণের মূল প্রতিপাদ্য হিসাবে ‘মপ্লিসিটি’ নির্ধারণ করা হয়েছে। এই প্রতিপাদ্যের আলোকে প্রদর্শনীতে ক্রেতার চাহিদা কীভাবে সহজে বোঝা যায়, কীভাবে তাদের সঙ্গে দর কষাকষি করার জন্য নিজেকে প্রস্তুত করা যায়, এসব  বিষয়  তুলে ধরা হবে।

এই প্রসঙ্গে বাংলাদেশ ডেনিম এক্সপো’র প্রতিষ্ঠাতা ও সিইও মোস্তাফিজ উদ্দিন বলেন, ‘বাংলাদেশ ডেনিম এক্সপো’র মূল উদ্দেশ্য হলো আন্তর্জাতিক ডেনিম সম্প্রদায়ের চাহিদাগুলো পূরণ করা। পাশাপাশি দেশের ডেনিম পণ্যগুলো সম্পর্কে বিশ্বকে জানানো, নতুন ব্যবসায়িক সম্পর্ক স্থাপন করা এবং ডেনিমের সর্বাধুনিক উদ্ভাবনগুলোর বিষয়ে জ্ঞান আহরণের সুযোগ সৃষ্টি করা।’ তিনি আরও বলেন, ‘‘বর্তমান বিশ্ব ডেনিম বাজারে সিমপ্লিসিটি খুবই গুরুত্বপূর্ণ ও জনপ্রিয়। তাই আমরা বাংলাদেশ ডেনিম এক্সপোর এবারের আসরে ডেনিম শিল্পে টেকসই ও ‘ইকোলজি’ তথা পরিবেশেবান্ধব উৎপাদনের বিভিন্ন বিষয়গুলো যতটা সম্ভব সহজবোধ্য করে উপস্থাপন করার চেষ্টা করবো।’

বাংলাদেশ ডেনিম এক্সপোর ৯ম আসরে দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে শীর্ষস্থানীয় বিশেষজ্ঞরা অংশগ্রহণ নেবেন। মোট তিনটি সেমিনারে আলোচকরা ডেনিম শিল্পের সর্বাধুনিক প্রযুক্তি ও উদ্ভাবনগুলো নিয়ে আলোচনা করবেন।