প্রসঙ্গত, গত বছরের প্রথম দুই মাসে রাজস্ব আয়ের পরিমাণ ছিল ২৭ হাজার ৮৭৬ কোটি ৭৫ লাখ টাকা।
এনবিআর সূত্র জানায়, খাতভিত্তিক রাজস্ব আয়ের হিসাব হলো, দুই মাসে আমদানি ও রফতানি শুল্ক খাত থেকে আয় হয়েছে ৯ হাজার ৭১৩ কোটি ৬৪ লাখ টাকা, স্থানীয় পর্যায়ে মূসক থেকে ১০ হাজার ৯৮৬ কোটি ৬২ লাখ এবং আয়কর ও ভ্রমণ কর খাতে ৭ হাজার ৬০৩ কোটি ২৭ লাখ টাকা।
উল্লেখ্য, ২০১৮-১৯ করবর্ষে এনবিআরের রাজস্ব আয়ের নির্ধারিত লক্ষ্যমাত্রা রয়েছে ২ লাখ ৯৬ হাজার ২০১ কোটি টাকা।