দেশের সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, সম্প্রতি পদ্মা নদীভাঙনে শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলায় প্রায় কয়েক হাজার বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে ওই এলাকার ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠী সীমাহীন দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছে। এ অবস্থায় করপোরেট সামাজিক দায়বদ্ধতার আওতায় নদীভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকার জনগোষ্ঠীকে সহায়তা দেওয়ার জন্য ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হলো।