জনপ্রশাসন মন্ত্রণালয়জাতীয় যাদুঘরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. মাকছুদুর রহমান পাটোয়ারীকে ভূমি মন্ত্রণালয়ের সচিব, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস এম আরিফ-উর-রহমান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও এন সিদ্দীকা খানমকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের সচিব এবং ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত সচিব পদ মর্যাদায়) হিসেবে নিয়োগ পেয়েছেন সরকারি যানবাহন অধিদফতরের পরিবহন কমিশনার মুনশী শাহাবুদ্দীন আহমেদ।
মঙ্গলবার (৩০ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সম্পর্কিত প্রজ্ঞাপন জারি করেছে।
ভূমি সচিব আব্দুল জলিল গত ২০ অক্টোবর অবসরোত্তর ছুটিতে (পিআরএল) গেছেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব অপরূপ চৌধুরী আগামীকাল বুধবার ৩১ অক্টোবর পিআরএলে যাবেন। গত ১৮ অক্টোবর অবসরোত্তর ছুটিতে গেছেন পিএসসি সচিব আকতারী মমতাজ। এ ছাড়া ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সিনিয়র সচিব) মো. মাহফুজুর রহমান গত ২৩ অক্টোবর পিআরএলে যান।