কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মনছুরা খাতুন

মনছুরা খাতুন

কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক পদে দায়িত্ব পেয়েছেন ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর মহাব্যবস্থাপক মনছুরা খাতুন। রবিবার (২৩ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ তাকে নির্বাহী পরিচালক পদে পদোন্নতি দিয়েছে।

মনছুরা খাতুন নওগাঁ জেলার সদর উপজেলার পারনওগাঁর এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান বিষয়ে অনার্সসহ মাস্টার ডিগ্রি অর্জন করেন। ১৯৮৪ সালে বাংলাদেশ ব্যাংকে কর্মজীবন শুরু করেন মনছুরা খাতুন।