প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের চেয়ারপারসন মো. জাকি উল্লাহ সাহিদ সভায় সভাপতিত্ব করেন। এতে প্রাইম ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের অন্যান্য পরিচালক এবং মুখ্য নির্বাহী কর্মকর্তা উপস্থিত ছিলেন।
সভায় ২০১৮ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া বছরের জন্য একযোগে পরিচালকদের প্রতিবেদন, নিরীক্ষকের প্রতিবেদন, নিরীক্ষিত হিসাব এবং অন্যান্য সাধারণ ও বিশেষ সিদ্ধান্তের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়।