মেলায় দেশের বিভিন্ন এলাকার কারুশিল্পীদের উৎপাদিত কুটির ও হস্তশিল্প পণ্যসামগ্রীর প্রায় ৩০টি স্টল থাকবে। এতে জামদানি, তাঁতের শাড়ি ও লুঙ্গি, শতরঞ্জি, পাটজাত পণ্য, পাঞ্জাবি, থ্রিপিস, ছোট ছেলে-মেয়েদের পোশাক, পেইন্টিং এবং মধুসহ আরও অন্যান্য পণ্য প্রদর্শন করা হবে।
মেলায় আগ্রহী উদ্যোক্তাদের ক্ষুদ্র, কুটির ও মাঝারি খাতে শিল্প-কারখানা স্থাপন ও উন্নয়নে সম্ভাব্য পরামর্শ সেবাও দেওয়া হবে। মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। প্রতিদিন (শুক্রবার বন্ধ) সকাল সাড়ে ৯টা থেকে বিকাল সাড়ে ৩ টা পর্যন্ত মেলা চলবে।