আতাউর রহমান প্রধান বলেন, ‘রাষ্ট্রায়ত্ত খাতের সবচেয়ে বড় এ ব্যাংকটিতে গত এক বছরে খেলাপি ঋণ ৭ শতাংশ পয়েন্ট কমেছে। ২০১৮ সালে ব্যাংকটিতে খেলাপি ঋণের পরিমাণ ছিল ২৬ শতাংশ। ২০১৯ সাল শেষে তা ১৯ শতাংশে নেমে এসেছে। খেলাপি ঋণ কমিয়ে আনাই এ মুহূর্তে সোনালী ব্যাংকের সবচেয়ে বড় লক্ষ্য। আমরা সবচেয়ে বড় প্রায়োরিটি দিয়েছি খেলাপি ঋণ কমিয়ে আনাকে।’
আতাউর রহমান প্রধান বলেন, ‘২০১৯ সালে সোনালী ব্যাংক ১ হাজার ৭৩০ কোটি টাকা পরিচালন মুনাফা করেছে। ২০১৮ সালে এই মুনাফার পরিমাণ ছিল ২ হাজার কোটি টাকা কিছু বেশি। নয়-ছয় সুদের হার সবার আগে বাস্তবায়নের কারণে মুনাফা কমেছে।’