বন্দরে অগ্রাধিকারের ভিত্তিতে পণ্য খালাসের অনুরোধ এফবিসিসিআইএ’র

এফবিসিসিআইচট্টগ্রাম বন্দর থেকে অগ্রাধিকারের ভিত্তিতে বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ-সহ সব আমাদনিকারককে তাদের আমাদনি করা কন্টেইনার খালাস করার জন্য অনুরোধ জানিয়েছে এফবিসিসিআই।

বুধবার (২২ এপ্রিল) ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানা গেছে।

এর আগে গত ১৭ এপ্রিল বাণিজ্য মন্ত্রণালয় এক  নির্দেশনায় চট্টগ্রাম সমুদ্রবন্দরসহ দেশের বিভিন্ন বন্দরে বিজিএমইএ ও বিকেএমইএ সদস্যদের থাকা পণ্যের কন্টেইনার খালাস করে তাদের বন্ডেড ওয়্যারহাউজে রাখতে বলে।