মঙ্গলবার এ বিষয়ে দুইটি আলাদা প্রজ্ঞাপন জারি করে এনবিআর।
বর্তমানে পরিশোধিত চিনি আমদানিতে টনপ্রতি ট্যারিফ ৪০০ ডলার এবং অপরিশোধিত চিনিতে টনপ্রতি ৩২০ ডলার।
প্রজ্ঞাপন দুইটি অনুসারে, আমদানি ট্যারিফ মূল্য নির্ধারণ করা হয়েছে অপরিশোধিত চিনির ক্ষেত্রে টনপ্রতি ৩৫০ ডলার এবং পরিশোধিত চিনির ক্ষেত্রে ৪৩০ ডলার। এর সঙ্গে যোগ হবে ১৫ শতাংশ আমদানি ভ্যাট।
/এফএইচ/