রাজধানীর বাজারগুলোয় মসুর ডাল ও সয়াবিন তেলের দাম বেড়েছে। নতুন ডাল না আসা পর্যন্ত চাহিদামতো যোগান না থাকায় ডালের দাম বেড়েছে বলে ব্যবসায়ীরা জানালেও সয়াবিন তেলের দাম বৃদ্ধির কারণ জানেন না তারা। পাইকারদের কাছ থেকে বেশি দাম দিয়ে কিনেছেন বলে বেশি দামে বিক্রি করছেন বলে জানিয়েছেন খুচরা ব্যবসায়ীরা।
বাজার ঘুরে জানা গেছে, লিটার প্রতি সয়াবিন তেলের দাম বেড়েছে ১০ টাকা। আর কেজিপ্রতি মসুর ডালের দাম বেড়েছে ২০ থেকে ২৫ টাকা। গত সোম ও মঙ্গলবার প্রতিকেজি লিটার সয়াবিন তেল বিক্রি হয়েছে ৮০ টাকা থেকে ৮৫ টাকা দরে। সেই তেলই এ
বাংলাদেশ ডাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, ডালের মৌসুম শেষ হয়ে গেছে। নতুন ডাল উঠবে। এই মধ্যবর্তী সময়ে চাহিদা অনুযায়ী সরবরাহ মিলছে না। তাই দাম কিছুটা বেড়েছে। বাজারে নতুন ডাল এলেই দাম সবার ক্রয়সীমার মধ্যে চলে আসবে বলেও জানান তিনি।
টিসিবির হিসাব মতে দেখা গেছে, গত সপ্তাহে প্রতিকেজি সয়াবিন তেল বিক্রি হয়েছে ৭৮ টাকা থেকে ৮০ টাকা দরে। সপ্তাহের ব্যবধানে তেলের দাম ৩ টাকা বেড়ে তা ৮০ থেকে ৮৩ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এ প্রসঙ্গে জানতে চাইলে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শওকত আলী ওয়ারেছী বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, পাম অয়েল জমে যায় বলে শীত মৌসুমে অসাধু ব্যবসায়ীরা পামঅয়েলকে সয়াবিনের নামে ও দামে বিক্রি করতে পারে না। তাই হয়তো তারা কারসাজি করে সয়াবিনের দাম বাড়িয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হবে। একইভাবে ডালের বিষয়টিও সরকারি মনিটরিং টিমগুলো নজরেও আনবে।
/এসআই/এমএনএইচ/