প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এ বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সিটি ব্যাংকের শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৩ টাকা ০৪ পয়সা, যা ২০১৯ সালের একই মেয়াদে ছিল ২ টাকা ৫৮ পয়সা।
প্রতিবেদন অনুযায়ী, বছরের প্রথম ৯ মাসে ব্যাংকটির কর পরবর্তী মুনাফা (প্রফিট আফটার ট্যাক্স) দাঁড়িয়েছে ৩০৮ কোটি টাকা, যা গত বছরের একই সময়ে ছিল ২৬২ কোটি টাকা।
আর্থিক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন ব্যাংকের সাম্প্রতিককালে কৌশলগত অবস্থান এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান।
অনুষ্ঠানে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ ফিন্যান্সিয়াল অফিসার মো. মাহবুবুর রহমান আর্থিক প্রতিবেদনের নানাদিক বিস্তারিত তুলে ধরেন।