এর আগে গত বছরের ১৭ ফেব্রুয়ারি বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, দ্য সিটিজেন ব্যাংক ও পিপলস ব্যাংককে প্রাথমিক অনুমোদন দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। এরমধ্যেই কার্যক্রম শুরুর লক্ষ্যে লগো উন্মোচন করেছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক। তবে এই বোর্ড সভার মাধ্যমে সিটিজেন ব্যাংককে চূড়ান্ত লাইসেন্স দেওয়া হলো।
বোর্ড সভায় ২০২১ সালের ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে স্মারক লগো সংযুক্ত ৫০ টাকা মূল্যমানের ব্যাংক নোট মুদ্রণের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।