এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র সচিব সোমবার এক সংবাদ সম্মেলনে বলেন এ বিষয়ে বাংলাদেশের অবস্থান খুবই শক্ত। ‘এখন পর্যন্ত ইউরোপ আমাদের এ বিষয়ে আনুষ্ঠানিক প্রস্তাব দেয়নি এবং যদি দেয় তবে আমাদের মধ্যে অনেক দীর্ঘ আলোচনা হবে।’
তিনি বলেন, এ অঞ্চলে পাকিস্তান রিঅ্যাডমিশন চুক্তি করেছিল। কিন্তু সম্প্রতি তারা চুক্তিটি স্থগিত করেছে। একই সংবাদ সম্মেলনে প্রবাসী কল্যাণ সচিব খন্দকার ইফতেখার হায়দার চৌধুরী বলেন বাংলাদেশ বুদাপেস্ট প্রসেসের অবজারভার হিসেবে যুক্ত আছে।
ইউরোপ ও এর পাশের ৫০ দেশ ও ১০টি সংস্থা নিয়ে বুদাপেস্ট প্রসেস গঠিত। এর মাধ্যমে তারা মাইগ্রেশন বিষয়ক তথ্য আদানপ্রদান করে থাকে এবং ইউরোপের সঙ্গে বিভিন্ন দেশের রিঅ্যাডমিশন চুক্তির বিষয়ে কাজ করে থাকে।
গত নভেম্বরে বুদাপেস্ট প্রসেসের একটি বৈঠক বাংলাদেশে হয় এবং সেখানে অনানুষ্ঠানিকভাবে ইউরোপ থেকে অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠানোর বিষয়টি আলোচিত হয়।
/এসএসজেড/এফএ/